জবি শিক্ষক সমিতির সভাপতি নূরে আলম, সম্পাদক শামীমা

জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) শিক্ষক সমিতির কার্যনির্বাহী পরিষদের নতুন কমিটি গঠন করা হয়েছে। নতুন কমিটিতে সভাপতি অধ্যাপক ড. নূরে আলম আব্দুল্লাহ এবং সাধারণ সম্পাদক অধ্যাপক ড. শামীমা বেগম নির্বাচিত হয়েছেন।

মঙ্গলবার (২৮ জানুয়ারি) বিকেল সাড়ে ৪টায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মিলনায়তনে প্রধান নির্বাচন কমিশনার ড. মো. মনিরুজ্জামান খন্দকার এ ফল ঘোষণা করেন। বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মিলনায়তনে সকাল ১০টা থেকে দুপুর আড়াইটা পর্যন্ত এ ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। এবার নির্বাচনে মোট ভোটার ছিল ৬৭৮ জন এবং ভোটে অংশগ্রহণ করেন ৫২৪জন শিক্ষক।

নির্বাচনে সভাপতি পদে অধ্যাপক ড. নূরে আলম আব্দুল্লাহ ভোট পেয়েছেন ৩১৮টি এবং তার নিকট প্রতিদ্বন্ধী অধ্যাপক ড. শওকত জাহাঙ্গীর ১৯৩ টি ভোট পেয়েছেন। সভাপতি পদে ১০ ভোট পেয়েছেন জয় বাংলা শিক্ষক সমাজ মনোনিত সভাপতি প্রার্থী অধ্যাপক ড. মিল্টন বিশ্বাস।

নতুন কার্যনির্বাহী কমিটিতে সাধারণ সাম্পাদক পদে ২৮৫ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন অধ্যাপক ড. শামীমা বেগম এবং তার নিকট প্রতিদ্বন্ধী ড. একে এম লুৎফর রহমান পেয়েছেন ২৩৩ ভোট। নির্বাচনে সহ-সভাপতি পদে নির্বাচিত হয়েছেন অধ্যাপক ড. মোহাম্মদ আব্দুল বাকী, যুগ্ন সাধারণ সম্পাদক পদে অধ্যাপক ড. মনিরুদ্দিন, কোষাধ্যাক্ষ পদে অধ্যাপক ড. জহিরুদ্দিন আরিফ নির্বাচিত হয়েছেন।

এছাড়া সদস্যপদে নির্বাচিত হয়েছেন ড. জি এম আলামিন, ড. মোহাম্মদ আনোয়ার হোসেন, নোমান মাহফুজ, মোহাম্মদ ইলিয়াস, ড. মোহাম্মদ রেজায়ুল হোসাইন, মোহাম্মদ ইমরান হোসাইন, সাহানা আক্তার, ড. আবুল হোসেন, ড. প্রতিভা রানী কর্মকার এবং লুৎফর নাহার।

উল্লেখ্য, এবার নির্বাচনে ৬টি পদে মোট ৩১ জন পদ প্রত্যাশী শিক্ষক লড়াই করেছেন এবং মোট ভোটার ছিল ৬৭৮ জন। এদের মধ্যে থেকে ১৫ জন নির্বাচিত হয়েছেন। সদস্যপদে ১০ জন ও বাকি ৫ পদে একজন করে নির্বাচিত হয়েছেন। নির্বাচনে সভাপতি পদে ৩ জন, সহ-সভাপতি পদে ২জন, সাধারণ সম্পাদক পদে ২ জন, যুগ্ম-সাধারণ সম্পাদক পদে ২জন, কোষাধ্যক্ষ পদে ২ জন এবং সদস্য পদে ২০ জন শিক্ষক নির্বাচনে অংশগ্রহণ করেছিলেন।

বার্তাবাজার/এমকে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর