মঙ্গলবার (২৮ জানুয়ারি) সকালে বাংলাদেশ আইনজীবী সহকারী সমিতি কেন্দ্রীয় কমিটি কর্তৃক আইনজীবী সহকারি কাউন্সিল (ল-ক্লার্ক) আইন পাসের দাবিতে টাঙ্গাইলে কর্মবিরতি, মানববন্ধন ও বিক্ষোভ মিছিল কর্মসূচি পালিত হয়।
টাঙ্গাইল আইনজীবী সহকারী সমিতি কার্যালয়ের সামনে থেকে বিক্ষোভ মিছিল বের হয়ে কোর্ট চত্ত্বরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে পুনরায় কার্যালযের সামনে গিয়ে শেষ হয়। পরে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়।
মানববন্ধন কর্মসূচিতে বক্তব্য রাখেন, জেলা আইনজীবি সহকারি সমিতির সভাপতি শাহজাহান মিয়া, সাধারণ সম্পাদক আরিফ হোসাইন, সাবেক সভাপতি মো. ফরহাদ আলী, আব্দুল মান্নান শিকদার, জামাল উদ্দিন, মো. নরুল হক, শফিকুল ইসলাম সোনা, যুগ্ম সম্পাদক মো. আবুল হাসান রাসেল, সাংগঠনিক সম্পাদক আব্দুল আজিজ, কোষাধক্ষ্য স্বপন কুমার দাস, ক্রীড়া সম্পাদক মির্জা কামাল হোসেন প্রমুখ।
তারা বলেন, আমরা ভাত চাই না, কাপড় চাই না, আমরা আইন পাশ চাই। বর্তমান সরকারের দেশের সার্বিক উন্নয়ন করছেন। সরকারের প্রতি আমাদের আস্থা আছে। আমাদের বিশ্বাস সরকার এ আইনও পাশ করবেন। অন্যথায় কঠোর থেকে কঠোরতর আন্দোলনের হুশিয়ারি দেন বক্তারা।
এসময় জেলা আইনজীবী সহকারি সমিতির অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন।
বার্তাবাজার/এমকে