বাংলাদেশির তোলা ছবিতে হৃত্বিকের আবেগ!

বাংলাদেশের চিত্রগ্রাহকের তোলা ছবির প্রশংসায় পঞ্চমুখ হয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ইন্সটাগ্রামে সেই ছবি পোস্ট করেছেন বলিউড সুপারস্টার হৃত্বিক রোশান। যদিও এই ছবির চিত্রগ্রাহককে চেনেন না হৃত্বিক, সেটা নিয়েও লিখেছিলেন তিনি।

ছবিটি মূলত তুলেছিলেন বাংলাদেশের চিত্রগ্রাহক অভিজিৎ চৌধুরী। তিনি যুক্তরাষ্ট্রে পড়াশোনা করছেন। পড়াশোনার পাশাপাশি তিনি পার্ট-টাইম জব করেন। ছবিটি যুক্তরাষ্ট্রের টেক্সাস ডালাসের হিল্টন হোটেলে সানগ্লো ইন্টারন্যাশনাল এন্ড প্রডাকশন কর্তৃক আয়োজিত ‘অ্যা চ্যারিটি গালা উইথ হৃত্বিক রোশান’ অনুষ্ঠানে তোলা হয়েছিল। প্রোগ্রামটির অফিসিয়াল ইভেন্ট ফটোগ্রাফি এবং ভিডিওগ্রাফির দায়িত্ব ছিল প্রিয়া ফ্লাশব্রাশ প্রডাকশনের। আর এই প্রডাকশনের সঙ্গেই কাজ করেন অভিজিৎ।

ছবি: সংগৃহীত

হৃত্বিক সেই ছবিটি পোস্ট করে লিখেন, ‘কি সুন্দর ছবি! যা আমাকে আমার ছোটবেলার সকল প্রতিকূলতার বিপরীতে আশার কথা মনে করিয়ে দেয়। আমরা আমাদের জীবনে কি চাই, মাঝে মাঝে আমাদের মন এবং হৃদয়কে তা মনে করিয়ে দেওয়া প্রয়োজন। যদি তুমি ভয় এবং রাগকে সঙ্গে নিয়ে জীবনে আগাও তবে তুমি ভয় এবং রাগই পাবে। যে রকম তুমি আশা কর ঠিক সেভাবেই আগাও, তাহলেই যা তুমি হতে চাও তাই হবে, যা আশা কর তাই পাবে। এই ছবির মাধ্যমে ছোটবেলার সেই বিস্ময় এবং আশা এখনো জীবিত রাখানোর জন্য তাকে অনেক ধন্যবাদ যে আমার এই ছবিটা তুলেছেন । আজ এটার প্রয়োজন ছিল।’

ছবি: অভিজিৎ এর ফেসবুক থেকে সংগৃহীত

 

বার্তা বাজার/এম.সি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর