সাতক্ষীরা জেলা ব্যাপী পুলিশের অভিযানে মাদক মামলার ৭ জনসহ ২৯ জন আসামীকে গ্রেফতার করেছে। এ সময় পুলিশ ৩৭ পিচ ইয়াবা, ১৯১ বোতল ফেন্সিডিল ও ২৫০ গ্রাম গাঁজা উদ্ধার করেছে।
সোমবার সন্ধ্যা থেকে মঙ্গলবার সকাল পর্যন্ত সাতক্ষীরার আটটি থানার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে আসামীদের গ্রেফতার করে পুলিশ। আটককৃতদের দুপুরে জেলা আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।
সাতক্ষীরা জেলা পুলিশের বিশেষ শাখার পরিদর্শক মো. মিজানুর রহমান গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে বলেন, সাতক্ষীরা সদর থানা থেকে ১১ জন,কালিগঞ্জ থানা থেকে ১ জন, শ্যামনগর থানা থেকে ১১ জন, আশাশুনি থানা থেকে ৬ জনসহ ২৯ জন আসামীকে গ্রেফতার করেছে পুলিশ। তিনি আরো বলেন, আসামীদের বিরুদ্ধে মাদক ও নাশকতাসহ বিভিন্ন অভিযোগ রয়েছে। এছাড়া সাতক্ষীরা সদর, কালিগঞ্জ ও আশাশুনি থানায় আটককৃত আসামীদের বিরুদ্ধে মাদক আইনে ৯ টি মামলা রুজূ করা হয়েছে।
বার্তাবাজার/কেএ