মুজিব শতবর্ষ ২০২০উপলক্ষে পটুয়াখালীতে মুজিববর্ষ জাতীয় স্কুল কাবাডি বালক ও বালিকা ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। কাবাডি বালক ফাইনালে সদর উপজেলার আবদুল হাই বিদ্যানিকেতন ৪০-১৭ পয়েন্টে জৈনকাঠি মাধ্যমিক দলকে পরাজিত করে এবং কাবাডি বালিকা আবদুল হাই বিদ্যানিকেতন ৪৩-২৪ পয়েন্টে বদরপুর শহীদ স্মৃতি মাধ্যমিক দলকে পরাজিত করে চ্যাম্পিয়ন ট্রফি লাভ করে।
আজ মঙ্গলবার সকাল ১০টায় সদর উপজেলা পরিষদ মাঠে উপজেলা পরিষদ ও জেলা ক্রীড়া সংস্থার আয়োজনে এবং বাংলাদেশ কাবাডি ফেডারেশন এর তত্বাবধায়নে মুজিববর্ষ জাতীয় স্কুল কাবাডি বালক ও বালিকা ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়।
খেলা শেষে বিজয়ীদের হাতে ট্রফি তুলে দেন প্রধান অতিথি জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারন সম্পাদক এবং সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান এ্যাড. গোলাম সরোয়ার। সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা লতিফা জান্নাতী এর সভাপতিতে এবং উপজেলা মাধ্যমিক একাডেমিক সুপার ভাইজার মোঃ মিজানুর রহমান এর সঞ্চালনে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ মোস্তাফিজুর রহমান।
উল্লেখ্য, গত ২৭ জানাুয়ারী ২০২০ সদর উপজেলা পরিষদ মাঠে মুজিববর্ষ জাতীয় স্কুল কাবাডি বালক ও বালিকা স্কুল পর্যায়ে ২০ বিদ্যালয়ের ১০টি বালক দল এবং ১০টি বালিকা দল প্রতিযোগিতায় অংশ গ্রহন করে।
বার্তাবাজার/এমকে