কেক খাওয়া নিয়ে বড় ভাইকে কুপিয়ে হত্যা

ঝালকাঠির রাজাপুরে কেক খাওয়া নিয়ে বড় ভাইকে দা দিয়ে কুপিয়ে হত্যা করেছে ছোট ভাই।

সোমবার রাতে উপজেলার কেওতা গ্রামে এ ঘটনা ঘটে। নিহত আব্দুর রহমান একই গ্রামের সৌদি প্রবাসী আবু বক্কর সিদ্দিকীর ছেলে। তিনি গুয়াটন গ্রামের হেমায়েত উদ্দিন ডিগ্রি কলেজের একাদশ শ্রেণির ছাত্র ছিলেন।

এ ঘটনায় মঙ্গলবার সকালে ছোট নাতি আব্দুল্লার বিরুদ্ধে থানায় মামলা করেন নিহতের দাদা খালেক হাওলাদার। সে স্থানীয় কেওতা মাদরাসার দাখিল পরীক্ষার্থী।

নিহতের দাদা খালেক হাওলাদার বলেন, রাতে কেক খাওয়া নিয়ে দুই ভাইয়ের মধ্যে প্রথমে বাকবিতণ্ডা হয়। একপর্যায়ে হাতাহাতি হলে বড় ভাই আব্দুর রহমানকে দা দিয়ে মাথায় আঘাত করে আব্দুল্লাহ। পরে গুরুতর অবস্থায় তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

রাজাপুর থানার ওসি মো. জাহিদ হোসেন জানান, মরদেহ উদ্ধার করে সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় আইনি ব্যবস্থা নেয়া হবে।

বার্তাবাজার/কে.জে.পি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর