জাতীয়তাবাদী নবীন দল কেন্দ্রীয় নির্বাহী কমিটিতে শূন্য পদে মনোনয়ন পেলেন মোঃ খোকন ভুঁইয়া। সে ব্রাহ্মনবাড়িয়া জেলার জেলা আশুগঞ্জ থানা দরগীসার গ্রামের হাজী আব্দুর রহমান ভূঁইয়ার ছেলে।
আজ সকাল ১১ টায় এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেন জাতীয়তাবাদী নবীন দল কেন্দ্রীয় নির্বাহী কমিটির দপ্তরের দায়িত্বে থাকা সাহিত্য ও প্রকাশনা বিষয়ক সম্পাদক জনাব মোঃ হাফিজুল ইসলাম।
এর আগে সকাল ১০ টার দিকে জাতীয়তাবাদী নবীন দল এর প্রধান উপদেষ্টা – বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা ও সাবেক বিরোধীদলীয় চিফ হুইপ জয়নুল আবদিন ফারুকের রাজনৈতিক কার্যালয়ে সংবাদ সম্মেলন করেন জাতীয়তাবাদী নবীন দল এর প্রতিষ্ঠাতা ও সভাপতি জনাব হুমায়ুন আহমেদ তালুকদার।
সংবাদ সম্মেলনে জাতীয়তাবাদী নবীন দলের গঠনতন্ত্রের ২৬ এর ক ধারা মোতাবেক ক্ষমতাবলে জনাব হুমায়ুন আহমেদ তালুকদার স্বাক্ষরিত অনুমোদন পত্র পাঠ করেন জাতীয়তাবাদী নবীন দল এর সাধারণ সম্পাদক জনাব মোঃ সোহেল রানা।
জাতীয়তাবাদী নবীন দলের অন্যান্য নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন জাতীয়তাবাদী নবীন দল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সিনিয়র সহ-সভাপতি জনাব মোঃ আবু হানিফ ও সহ-সভাপতি জনাব মোঃ ইখতেয়ার হোসেন খান সড়ক ও পরিবহন বিষয়ক সহ সম্পাদক জনাব মোঃ উজ্জল মিয়া কার্যকরী সদস্য জনাব মোঃ সাইদুর রহমান শাহীন প্রমুখ।