রামগঞ্জে এস এস সি পরীক্ষার্থীদের বিদায়ী সংবর্ধনা উপলক্ষে মিলাদ ও দোয়া

লক্ষ্মীপুরের রামগঞ্জ উপজেলার টিওরী বহুমুখী উচ্চ বিদ্যালয়ে ২০২০ ইং সনের এস এস সি পরীক্ষার্থীদের বিদায়ী সংবর্ধনা উপলক্ষে মিলাদ ও দোয়ার আয়োজন অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার সকাল ১০ ঘটিকায় বিদ্যালয় মাঠে এ আয়োজন অনুষ্ঠিত হয়। বিদ্যালয়ের প্রধান শিক্ষক রফিকুল ইসলামের সভাপতিত্বে ও বিদ্যালয়ের সহকারী শিক্ষক আলমগীর হোসেনের উপস্থাপনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামীলীগের কেন্দ্রীয় উপ কমিটির সাবেক সহ-সম্পাদক, রামগঞ্জ উপজেলা আওয়ামিলীগের সদস্য ও টিওরী বহুমুখী উচ্চ বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি মহিউদ্দিন মাঈনু।

প্রধান অতিথি বলেন বর্তমান সরকার শিক্ষাবান্ধব সরকার।শিক্ষার উপর গুরুত্ব দিতে বিনামুল্যে পাঠ্যবই বিতরণ, উপবৃত্তি সুবিধা সহ বিভিন্ন দিকগুলোতে সরকার অবধান রাখছেন।তাই শিক্ষার্থীদের সু শিক্ষায় শিক্ষিত হয়ে দেশের উন্নয়নে ভুমিকা রাখতে হবে।

এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টিওরী বাজার ব্যাবস্থাপনা কমিটির সভাপতি ও বিদ্যালয় কো-অপ্ট সদস্য সাইফুল ইসলাম সোহেল, টিওরী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শামসুদ্দিন, টিওরী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক শাহ আলম শুভ্র,সৌদি আরব তাবুক শাখা বঙ্গবন্ধু পরিষদের প্রতিষ্ঠাতা শাহাবুদ্দিন সাবু, আওয়ামীলীগ নেতা আমিন, বিদ্যালয় অভিবাভক সদস্য মাঈন উদ্দিন কাজল, জসিম উদ্দিন, নুরুল ইসলাম বকুল, মমিন ব্যাপারী,প্রাক্তন শিক্ষক আবুল খায়ের, সাবেক সদস্য নুরুল আমিন বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকা, অভিভাবক,ছাত্রছাত্রী ও এলাকার গন্যমান্য ব্যাক্তিবর্গ উপস্থিত ছিলেন।

অনুষ্ঠান শেষে শিক্ষার্থীদের সফলতা কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। এবারের টিওরী বহুমুখী উচ্চ বিদ্যালয়ের বিজ্ঞান শাখায় ১৭ জন, মানবিক শাখায় ১২ জন ও ব্যাবসায় শিক্ষা শাখায় ০৯ জন সহ মোট ৩৮ জন পরীক্ষার্থী পরিক্ষায় অংশগ্রহন করবেন।

বার্তাবাজার/এমকে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর