বাংলাবান্ধা স্থল বন্দরে করোনা ভাইরাস সনাক্ত করণে মেডিক্যাল ক্যাম্প স্থাপন

চীনে মহামারী আকার ধারণ করা নোভেল করোনা ভাইরাস (২০১৯-nCov) প্রতিরোধে পঞ্চগড়ের বাংলাবান্ধা স্থলবন্দরে মেডিকেল ক্যাম্প স্থাপন করা হয়েছে।

দেশের একমাত্র চতুর্দেশীয় স্থল বন্দর হওয়ায় এ স্থল বন্দর দিয়ে প্রবেশ কারীদের মধ্যে কেউ যাতে নোভেল করোনা ভাইরাস সংক্রমণিত হয়ে বাংলাদেশে প্রবেশ করতে না পারে সে ব্যাপারে গুরুত্ব দেওয়া হবে।

চীনের পাশ্ববর্তী দেশ ভারত, নেপাল ভুটানসহ বিভিন্ন দেশ থেকে পঞ্চগড়ের বাংলাবান্ধা স্থলবন্দর দিয়ে শতশত পাসপোর্টধারী যাত্রী যাতায়াত করছে প্রতিদিন।

এর ফলে যাত্রীদের মাধ্যমে ভাইরাসটি দেশে প্রবেশ করার সম্ভাবনাও রয়েছে। ভাইরাসটি যেন কোনক্রমেই দেশে প্রবেশ করতে না পারে সেকারনেই সারাদেশের ন্যায় বাংলাবান্ধা স্থলবন্দরে যাত্রীদের স্বাস্থ্য পরীক্ষার জন্য মেডিকেল ক্যাম্প স্থাপন করা হয়েছে।

আজ মঙ্গলবার (২৮ জানুয়ারি) সকালে পঞ্চগড় সিভিল সার্জনের তত্বাবধানে ও তেতুঁলিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স বাস্তবায়নে মেডিকেল ক্যাম্প চালু করা হয়। এসময় উপস্থিত ছিলেন ভারপ্রাপ্ত উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মোহাইমিনুল ইসলাম, উপসহকারি কমিউনিটি মেডিকেল অফিসার ডাঃ নজরুল ইসলাম, বাংলাবান্ধা ইমিগ্রেশন চেকপোষ্টের অফিসার ইনচার্জ ( ওসি) মোঃ মোকসেদ আলী, স্থলবন্দরের সহ ব্যবস্থাপক শওকত আলী মিয়া প্রমুখ।

এসময় ডাঃ মোহাইমিনুল ইসলাম বলেন ভয়ঙ্কর করোনা ভাইরাস যেনো কোনক্রমেই বাংলাদেশে প্রবেশ করতে না পারে তার জন্য আমরা সর্বোচ্চ সতর্কাবস্থায় আছি। তারই অংশ হিসেবে আজকে থেকে এখানে মেডিকেল টিম কাজ করবে। এই বন্দর দিয়ে আসা প্রতিটি যাত্রী এবং গাড়ির চালকদের স্বাস্থ্য পরিক্ষা করা হবে।

বার্তাবাজার/এমকে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর