ডেসটিনির রফিকুল আমীনের ৩ বছরের কারাদণ্ড ও জরিমানা

সম্পদের তথ্য বিবরণী দাখিল না করায় দুর্নীতি দমন কমিশনের (দুদক) করা মামলায় ডেসটিনি গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) রফিকুল আমীনকে ৩ বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত।

একই সঙ্গে তাকে ৫০ লাখ টাকা জরিমানা করা হয়েছে। ঢাকার ৮ নম্বর বিশেষ জজ আদালতের বিচারক শামীম আহাম্মাদ মঙ্গলবার এ রায় দেন।

প্রায় সাড়ে তিন হাজার কোটি টাকা আত্মসাৎ ও পাচারের অভিযোগে ২০১২ সালের ৩১ জুলাই ডেসটিনি গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ রফিকুল আমীন এবং ডেসটিনি-২০০০ লিমিটেডের চেয়ারম্যান মোহাম্মদ হোসেনসহ ২২ জনের বিরুদ্ধে কলাবাগান থানায় আলাদা দুটি মামলা করে দুদক।

রাষ্ট্রপক্ষে এ মামলায় মোট ৫ জনের সাক্ষ্যগ্রহণের মাধ্যমে বিচার কাজ শেষ হয়। রফিকুল আমিনের বিরুদ্ধে দুদকের অন্য দুটি মামলাও সাক্ষ্যগ্রহণ পর্যায়ে আছে।

বার্তাবাজার/এমকে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর