বক্স খাটে শিশুপুত্রকে ভরে প্রেমিকের সঙ্গে মা উধাও, ছেলের মৃত্যু

বক্স খাটের মধ্যে ছেলেকে পুরে প্রেমিকের সঙ্গে পালিয়ে যাওয়ার অভিযোগ উঠেছে এক মহিলার বিরুদ্ধে। বক্স খাটের মধ্য থেকে আড়াই বছরের শিশুটির মরদেহ উদ্ধার করা হয়।

এখনও পর্যন্ত ওই মহিলা এবং তার প্রেমিকে খুঁজে পায়নি পুলিশ। আনন্দবাজার পত্রিকা জানায়। পঞ্জাবের চণ্ডীগড়ের কাছে বুড়েল গ্রামে রবিবার এই ঘটনা ঘটেছে। শিশুটির বাবা দশরথ পেশায় বিদ্যুৎকর্মী। তিনি জানিয়েছেন, রবিবার বাড়ি ফিরে স্ত্রী-ছেলে কাউকেই দেখতে পাননি তিনি। ভেবেছিলেন ছেলেকে নিয়ে স্ত্রী বোধহয় বাপের বাড়ি গিয়েছেন।

কিন্তু স্ত্রীকে ফোন করতেই বক্স খাটের মধ্যে ছেলে রয়েছে বলে জানতে পারেন তিনি। সঙ্গে সঙ্গে ছেলেকে বের করেন তিনি। তবে তত ক্ষণে মৃত্যু হয়েছে শিশুটির।এর পর দশরথ নিজেই পুলিশে খবর দেন।

পুলিশ জানায়, শিশুটির মুখের ভিতর একটি দস্তানা ঢোকানো ছিল। বিষয়টি নিয়ে তদন্ত শুরু হয়েছে। ওই মহিলার বিরুদ্ধে খুনের মামলা দায়ের হয়েছে। তবে এখনও পর্যন্ত ওই মহিলা এবং তাঁর প্রেমিকে পাওয়া যায়নি বলে জানায় পুলিশ।

বার্তাবাজার/কে.জে.পি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর