বাশঁ বোঝাই ট্রাক উল্টে নিহত ১

মঙ্গলবার সকালে টাঙ্গাইলের ঘাটাইল উপজেলার ধলাপাড়া ইউনিয়নের সরিষা আটা গ্রামে বাঁশ-বোঝাই ট্রাক উল্টে এক ট্রাক্টর চালক নিহত হয়েছেন। নিহত ট্রাক্টর চালক সরিষা আটা গ্রামের মৃত নূর মোহাম্মদ ভূইয়ার ছেলে লাভু ভূইয়া(৫৫)।

পুলিশ ও প্রত্যক্ষদর্শী জানায় মঙ্গলবার সকালে বাঁশ বোঝাই ট্রাকে করে ভূয়াপুর থেকে সাগরদিঘী রোডে ভালুকা যাওয়ার পথে ধলাপাড়া সরিষা আটা এলাকায় ট্রাকটি মোড় ঘোরার সময় নিয়ন্ত্রন হারিয়ে পাশে থাকা ট্রক্টরের উপর পরে যায়। এতে ঘটনাস্থলেই ট্রাক্টর চালক নিহত হয়। ট্রাকের চালক ও হেলপার পলাতক রয়েছে।

ধলাপাড়া পুলিশ ফাড়ির সাব-ইন্সপেক্টর মিজানুর রহমান জানান, আজ সকালে বাশঁ বোঝাই ট্রাকটি সাগরদিঘীর দিকে যাওয়ার সময় ধলাপাড়া সরিষা আটা এলাকায় এ দুর্ঘটনাটি ঘটে। নিহতের লাশ উদ্ধার করে ট্রাকটি জবদ্ধ করেছি। ট্রাক চালক ও হেলপার পলাতক রয়েছে।

বার্তাবাজার/কে.জে.পি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর