মালয়েশিয়া জুড়ে চাইনিজ নিউইয়ারে আগে ৯ দিনে সড়ক দুর্ঘটনায় ১৩৮ জন নিহত হয়েছে। নিহতদের মধ্যে সবচেয়ে বেশি মৃত্যুর হার মোটরসাইকেল দুর্ঘটনায় ঘটনায় ৯৪ জনের মৃত্যু হয়। এছাড়া যানবাহন দুর্ঘটনায় নিহত হয় ৪৪ জন।
দেশটির সরকারি সংবাদ সংস্থা বেরনামার খবরে বলা হয়েছে, চাইনিজ নিউইয়ারে আগে সড়ক দুর্ঘটনায় এই নিহতের ঘটনা ঘটে। ৯ দিনে মালয়েশিয়া জুড়ে ১৪ হাজারের বেশি দুর্ঘটনা ঘটে। যার মধ্যে ১২৭টি বড় ধরনের দুর্ঘটনার কবলে পড়ে সর্বমোট ১৩৮ জন নিহত হয়।
সংবাদে আরো বলা হয়েছে, সড়ক দুর্ঘটনা রোধে দেশ জুড়ে পরিচালিত হচ্ছে অভিযান। চলমান অভিযানে ২ লাখের বেশি ড্রাইভারকে জরিমানা করা হয়েছে। জরিমানার উল্লেখ্য ছিল চালকের আসনে বসে মোবাইল ফোন ব্যবহারকারিদের।
বার্তাবাজার/কে.জে.পি