বঙ্গবন্ধু সেতু মহাসড়কে ২৫ কিলোমিটার যানজট

ঘন কুয়াশায় বঙ্গবন্ধু সেতু‌র টোল প্লাজা বন্ধ থাকায় ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু মহাসড়কে তীব্র যানজটের সৃষ্টি হয়েছে। সেতুপূর্ব পাড় থেকে এলেঙ্গা ও সেতু পশ্চিম পাড় থেকে কড্ডার মোড় পর্যন্ত ২৫ কিলোমিটার দীর্ঘ যানজটের দেখা দিয়েছে।

মঙ্গলবার ভোর চারটা থেকে সকাল পৌনে ৭ টা পর্যন্ত পৌনে তিন ঘণ্টা টোল প্লাজা বন্ধ রাখায় এ যানজটের সৃষ্টি হয়। পরবর্তীতে সেতুর একটি লেন খুলে দেয়া হলে এ মহাসড়কে ধীরগতিতে যান চলাচল করছে। ঘন কুয়াশার কারণে কয়েকদিন আগে সেতুর ওপর বেশ কয়েকটি দুর্ঘটনায় প্রাণহানী ঘটায় সেতু কর্তৃপক্ষ এ পদক্ষেপ গ্রহণ করেছে বলে জানা যায়।

বঙ্গবন্ধু সেতুপূর্ব থানার ওসি কাজী আয়বুর রহমান জানান, দুর্ঘটনা এড়াতে ঘন কুয়াশার কার‌ণে টোলপ্লাজা বন্ধ রাখায় এ যানজটের সৃষ্টি হয়েছে। টোলপ্লাজা খুলে দেয়ায় সড়ক দিয়ে ধীরগ‌তি‌তে যান চলাচল কর‌ছে।-ডেইলি বাংলাদেশ

বার্তাবাজার/কে.জে.পি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর