কাঁঠালবাড়ী-শিমুলিয়ায় নৌ চলাচল বন্ধ

কাঁঠালবাড়ী-শিমুলিয়া নৌরুটে ফেরিসহ সব ধরনের নৌযান চলাচল বন্ধ রয়েছে। ঘন কুয়াশার কারণে আজ মঙ্গলবার (২৮ জানুয়ারি) ভোর ৪টার দিকে ফেরিসহ নৌযান চলাচল বন্ধ রাখে কর্তৃপক্ষ।

বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন করপোরেশনের (বিআইডাব্লিউটিসি) কাঁঠালবাড়ী ঘাট সূত্র জানায়, ভোর ৪টার দিকে কুয়াশার মাত্রা বেড়ে যায়। এতে নৌরুটের দিক নির্দেশক বাতি অস্পষ্ট হয়ে আসে। ‌এ কারণে দুর্ঘটনা এড়াতে বন্ধ রাখা হয় ফেরি চলাচল।

বিআইডাব্লিউটিসি’র কাঁঠালবাড়ী ঘাট ব্যবস্থাপক আব্দুল আলিম বলেন, কুয়াশার কারণে ভোর ৪টা থেকে ফেরি চলাচল বন্ধ রাখা রয়েছে। কুয়াশার তীব্রতা কেটে গেলে পুনরায় স্বাভাবিক হবে ফেরি চলাচল।

এদিকে একই কারণে ভোর থেকে লঞ্চ ও স্পিডবোট চলাচলও বন্ধ রেখেছে কর্তৃপক্ষ।

বার্তাবাজার/কে.জে.পি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর