সিরাজগঞ্জ সদর উপজেলার ছোনগাছা ইউনিয়নের টুকরো ছোনগাছা গ্রামে হযরত আলীর বাড়ীতে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় এর তথ্য আপার উদ্যোগে ডিজিটাল বাংলাদেশ গড়ার লক্ষ্যে তথ্য ও যোগাযোগ প্রযুক্তির মাধ্যমে মহিলাদের ক্ষমতায়ন প্রকল্প (পর্যায়-২) এর আওতায় সোমবার উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে।
উক্ত উঠান বৈঠকে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সদরের সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জনাব মো. আনিসুর রহমান। এ সময় আরও উপস্থিত ছিলেন সদর উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার জনাব মো. আপেল মাহমুদ ও তথ্য আপা জনাব নাহিদ সুলতানা।
প্রধান অতিথি উঠান বৈঠকে আগত মায়েদের নারীর ক্ষমতায়ন, বাল্যবিবাহ, ইভটিজিং, মাদক ও জুয়া সম্পর্কে সচেতন করেন এবং সামাজিক ব্যাধিগুলো দূর করতে মায়েদের আহবান জানান।
বার্তাবাজার/এমকে