বরগুনার বেতাগী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ৩৯তম বিসিএস এর স্বাস্থ্যখাত থেকে আটজন নবনিযুক্ত ডাক্তারকে সংবর্ধণা দেওয়া হয়েছে। বৃহস্পতিবার বেলা ১১টায় বেতাগী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের প্রশিক্ষন কক্ষে এ সংবর্ধণা অনুষ্ঠানের আয়োজন করা হয়।
এ সময়ে ৩৯ তম বিসিএস এর স্বাস্থ্যখাত থেকে আসা আটজন ডাক্তারকে সংবর্ধনা দেওয়া হয়। এরা হলেন, ডা. মোঃ ফরহাদ হোসেন, ডা. মোঃ মুনতাছির খান, ডা. মোঃ সানি আমির, ডা. মোঃরকিবুল রহমান, ডা. মোঃইয়ামান নাবিল, ডা. মোঃ আবুল কাশেম, ডা. মোঃলিয় কুন্ডু, ডা. সুুরভি আক্তার।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ তেন মং এর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন বরগুনা সিভিল সার্জন ডা. হুমায়ুন শাহীন, বিশেষ অতিথি ছিলেন, বেতাগী উপজেলা পরিষদ চেয়ারম্যান মাকসুদুর রহমান ফোরকান, বেতগাী উপজেলা নির্বাহী কর্মকর্ত রাজিব আহসান,ভাইস চেয়ারম্যান আমিরুল ইসলাম পিন্টু, মহিলা ভাইস চেয়ারম্যান মাহমুদা খানম, বেতাগী থানার অফিসার ইনচার্জ মো. কামরুজ্জামান মিয়া।
বার্তাবাজার/এমকে