চট্টগ্রামে অনুষ্ঠিত হলো সিএমপি স্কুল এন্ড কলেজের এসএসসি ২০২০ ইংরেজি এর পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা।
আজ মঙ্গলবার (২৭ জানুয়ারী) দামপাড়াস্থ সিএমপি পুলিশ লাইন্সের মাল্টিপারপাস শেডে সিএমপি স্কুল এন্ড কলেজের এসএসসি পরীক্ষার্থী ব্যাচ ২০২০ ইংরেজি’র বিদায় উপলক্ষে অনুষ্ঠিত হয় বিশাল এক বিদায় সংবর্ধনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান।

উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ কমিশনার (প্রশাসন ও অর্থ) জনাব আমেনা বেগম, সভাপতি হিসেবে উপস্থিত ছিলেন মোহাম্মদ শিবলী সাদিক, উপ-পুলিশ কমিশনার (সদর) জনাব মোহাম্মদ আমির জাফর, অধ্যক্ষ (সিএমপি স্কুল এন্ড কলেজ), স্কুলের শিক্ষক-শিক্ষার্থীগন সহ পুলিশের অন্যান্য উর্দ্ধতন কর্মকর্তাবৃন্দ।
বার্তাবাজার/এমকে