মাদকদ্রব্যসহ ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) পরিবহন দপ্তরের কর্মচারী জাকির হোসেনকে আটক করেছে ইবি থানা পুলিশ।
সোমবার সন্ধ্যায় ক্যাম্পাস সংলগ্ন মধুপুরের শান্তিডাঙ্গা নামক এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয় বলে নিশ্চিত করেছেন ইবি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জাহাঙ্গীর আরিফ।
জানা যায়, জাকির হোসেন ইসলামী বিশ্ববিদ্যালয়ের পরিবহন দপ্তরের তৃতীয় শ্রেণির একজন কর্মচারী। তার বাড়ি বিশ্ববিদ্যালয় সংলগ্ন মধুপুর এলাকায়।
এবিষয়ে বিশ্ববিদ্যালয়ের পরিবহন প্রশাসক অধ্যাপক ড. রেজওয়ানুল ইসলাম বলেন, আমি তো এই মাত্র শুনলাম। আমি আগে খবরটা জানি কতটুকু কে কোথা থেকে ধরছে না ধরছে। সোজা কথা যে অন্যায় করবে দেশের প্রচলিত আইন অনুযায়ী সে পানিশমেন্ট পাবে। ওকে যদি গ্রেফতার করে নিয়ে যায়, জেলখানায় নিয়ে যায়, আমি তিন দিন দেখবো তারপরে ইউনিভার্সিটির কতৃপক্ষকে জানাবো ও সাসপেন্ড হয়ে থাকবে। নিয়মমাফিক তার বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।
এবিষয়ে ইবি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জাহাঙ্গীর আরিফ বলেন, তাকে মধুপুরের শান্তি ডাঙ্গা নামক জায়গা থেকে গ্রেফতার করা হয়েছে। এখন পর্যন্ত মামলা হয়নি। মামলা হলে বিস্তারিত জানা যাবে।
বার্তা বাজার/এম.সি