সিরাজদিখানে পল্লী উন্নয়ন বোর্ডের কর্মশালা অনুষ্ঠিত

মুন্সীগঞ্জ সিরাজদিখান উপজেলায় বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ডের ২০১৯-২০ অর্থবছরের উপজেলা সমবায়ী সুবিধাভোগী সদস্যদের দক্ষতা উন্নয়ন বিষয়ক প্রথম ব্যাচের একদিনের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়।

২৭ জানুয়ারি সোমবার উপজেলার পল্লী ভবন হলরুমে, সিরাজদিখান উপজেলার বিআরডিবি চেয়ারম্যান শেখ তাজুল ইসলাম পিন্টু সভাপতিত্বে একদিনের কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিরাজদিখান উপজেলাা নির্বাহী কর্মকর্তা আশফিকুন নাহার, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপ পরিচালক বিআরডিবি মুন্সীগঞ্জ নাসিমা আক্তার, উপজেলা ভাইস চেয়ারম্যান মইনুল হাসান নাহিদ, উপজেলা পল্লী উন্নয়ন অফিসার শ্রীকান্ত সাহা।

বার্তাবাজার/কেএ

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর