ঘাটাইলে ভোক্তা অধিকার আইনে বিভিন্ন হোটেলে জরিমানা

সোমবার দুপুরে টাঙ্গাইল জেলার ঘাটাইল উপজেলার বিভিন্ন হোটেলে পচা বাসি খাবার পরিবেশন করা ও দোকানে রাখার দায়ে জরিমানা করেছেন জেলা ভোক্তা অধিকার সংরক্ষন এর সহকারী পরিচালক ইফতেখারুল আলম রিজভী ।

ভোক্তা অধিকার সংরক্ষন এর সহকারী পরিচালক ইফতেখারুল আলম রিজভী জানায়, ঘাটাইল উপজেলার পৌর এলাকার হোটেলে দির্ঘদিন যাবৎ বাসি খাবার পরিবেশন ও রাখার দায়ে ১ মেইন রোড অবস্থিত হোটেল তৃপ্তিকে দশ হাজার টাকা.(১০০০০) সুগন্ধা হোটেল কে ৫হাজার টাকা জরিমানা করা হয় ।
বিভিন্ন হোটেলে জরিমানা করার বিষয়ে জেলা ভোক্তা অধিকার সংরক্ষনের সহকারী পরিচালক ইফতেখারুল আলম রিজভী জানায় আমাদের অভিযান অব্যাহত ভাবে চলতে থাকবে যে পর্যন্ত দোকান মালিকরা সচেতন না হবে।

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর