পটুয়াখালী জেলার দুমকি উপজেলায় মুজিব শতবর্ষ উপলক্ষে পাচঁশত দুস্ত, অসহায়, গরিবও শিতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে । আজ সোমবার (২৭ জানুয়ারি ) বিকাল ৪টায় পটুয়াখালী জেলা পুলিশের উদ্যোগে দুমকি উপজেলার পাঙ্গাশিয়া ইউনিয়নের নলদোয়ানী মাধ্যমিক বিদ্যালয় প্রাঙ্গণে কম্বল বিতরণ করেন পুলিশ সুপার জনাব মোহাম্মদ মইনুল হাসান পিপিএম ।
কম্বল পাওয়া নব্বই বছর বয়সী ফোরকান আনন্দ অশ্রু শিক্ত নয়নে বলেন, সবার অনেক ধনসম্পদ আছে তারা আমাগো কেউ কিছু দেয় না। শীতের মধ্যে গরম কাপড়ের অভাবে অনেক কষ্ট করেছি। আজ স্যার (পুলিশ সুপার) একটা কম্বল দিয়েছে যা আমাদের জন্য আশীর্বাদ স্বরুপ হয়ে থাকবে। জামিলা খাতুন বলেন, আমরা অসহায় গরীব আমাদের কেউ খবর রাখে না।
স্যার (পুলিশ সুপার) আমাদের খোঁজ নেন এটা আমাদের জন্য সৌভাগ্য। কম্বল বিতরণ করার সময় স্যার বলছে, প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা দিতে বলছে। আমরা নামাজ পড়ে দোয়া করবো, দেশ মাতা ও পুলিশ সুপার স্যারের জন্য। আল্লাহ স্যারকে আমাদের মতো অসহায় গরীব মানুষদেরকে আরও দান করতে পারে।
পুলিশ সুপার জনাব মোহাম্মদ মইনুল হাসান পিপিএম আরো বলেন, হাজার বছরের শ্রেষ্ঠ বাঙ্গালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মজিবুর রহমানের জন্য দোয়া করবেন।তিনি না হলে এই দেশ স্বাধীন হতো না।
জাতির জনকের সোনার বাংলা গড়তে প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা নিরালস কাজ করে যাচ্ছেন। দেশের তথা জেলার শান্তি রক্ষায় আমাদের তথ্য দিয়ে সহযোগিতা করবেন। তিনি আরও বলেন, দেশে অনেক ধনাঢ্য বান ব্যাক্তি রয়েছে। তারাও অসহায় মানুষদের পাশে দারানোর আহবান জানান এই কর্মকর্তা।
উক্ত কম্বল বিতরন অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার মাহফুজুর রহমান, সহকারী পুলিশ সুপার মোঃ ফারুক আহমেদ, দুমকি থানার ওসি মোঃ মনিরুজ্জামান ও পাঙ্গাশিয়া ইউনিয়নের চেয়ারম্যান আলমগীর সিকদার প্রমুখ।
বার্তাবাজার/কেএ