কিশোরগঞ্জ জেলার পাকুন্দিয়া উপজেলার ব্রম্বপুত্র নদ থেকে অবৈধ ড্রেজা দিয়ে বালু উত্তোলন দায়ে দুইজন বালু ব্যবসায়ী মোঃ মস্তোফা ও জমসেদ উদ্দিন কে মাটিও বালু আইন ২০১০ গ ধারা তিন লক্ষ টাকা জরিমানা করেন ভ্রাম্যমান আদালত।
সোমবার সন্ধ্যা (২৭ জানুয়ারি) ভ্রাম্যমান আাদালত এ অভিযান পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) একেএম লুৎফর রহমান। পাকুন্দিয়া মির্জাপুর বাজারে সাথে ব্রম্বপুত্র নদর পাড়ে , অবৈধ ভাবে ড্রেজার দিয়ে বালু উত্তোলন করে দীর্ঘদিন ধরে চালিয়ে আসছিল।
এই জন্য দুই জনকে তিন লক্ষ টাকা আর্থিক জরিমানা করা হয় বলে জানান ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) একেএম লুৎফর রহমান।
বার্তা বাজার/এস.আর