ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলায় কর্মরত সকল গণমাধ্যম কর্মীদের সাথে মতবিনিময় সভা করেছেন লেবাজ সোয়েটার ইন্ডাস্ট্রিজ লিমিটেডের পরিচালক,বিশিষ্ট ব্যবসায়ী মো. তাজমিনুর রহমান তুহিন।
সোমবার (২৭ জানুয়ারি) সকাল সাড়ে ১০টায় প্রথমে আলফাডাঙ্গা প্রেসক্লাবের সভাপতি এনায়েত হোসেনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আলমগির হোসেনের পরিচালনায় প্রেসক্লাব প্রাঙ্গণে সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা করেন ব্যবসায়ী তুহিন।
পরে সকাল সাড়ে ১১টায় মফস্বল সাংবাদিকদের অধিকার প্রতিষ্ঠার জাতীয় সংগঠন রুর্যাল জার্নালিস্ট ফাউন্ডেশন (আরজেএফ) এর আলফাডাঙ্গা উপজেলা শাখার সভাপতি মো. মিজানুর রহমানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোহম্মদ আবুল বাশারের পরিচালনায় সংগঠনের অস্থায়ী কার্যালয়ে মতবিনিময় সভা করেন তিনি।
মতবিনিময় সভায় লেবাজ সোয়েটার ইন্ডাস্ট্রিজ লিমিটেডের পরিচালক তাজমিনুর রহমান তুহিন বলেন, ‘তৈরি পোশাক শিল্প বাংলাদেশের অর্থনীতির প্রধান চালিকাশক্তি। দেশের অর্থনীতিকে বেগবান করতে পোশাক শিল্পের কোনো বিকল্প নেই।ইতোমধ্যে বাংলাদেশ এই শিল্পের হাত ধরে বিশ্ববাজারে একটি ব্র্যান্ড সৃষ্টি করেছে। যার মাধ্যমে প্রতিনিয়ত আমাদের দেশ বিশ্বদরবারে নতুন পরিচিতি ও সুনাম অর্জন করছে।’
মতবিনিময় সভা শেষে ব্যবসায়ী তুহিন তার নিজ কারখানায় তৈরী সোয়েটার উপজেলার সকল কর্মরত সাংবাদিকদের উপহার দেন।
এসময় সিনিয়র সাংবাদিক বীরমুক্তিযোদ্ধা খান আসাদুজ্জামান টুনু,আরজেএফ’র কেন্দ্রীয় কমিটির ভাইস চেয়ারম্যান সেকেন্দার আলম,সহ-সাংগঠনিক সম্পাদক মো. কামরুল ইসলাম ও সদর ইউনিয়ন পরিষদের সদস্য শরিফুল ইসলাম সরফেজ প্রমুখ উপস্থিত ছিলেন।
বার্তাবাজার/এমকে