টাঙ্গাইলের ঘাটাইলে নবম শ্রেণীতে পড়ুয়া চার স্কুল ছাত্রীকে অপহরণের পর ধর্ষণের অভিযোগ উঠেছে। উপজেলার সন্ধানপুর ইউনিয়নের কাতরা বন এলাকায় গতকাল (২৬ জানুয়ারি) এ ঘটনা ঘটে।
এবিষয়ে ঘাটাইল থানায় মেয়ের বাবা অজ্ঞাত ৫-৭ জনকে আসামি করে ঘাটাইল থানায় মামলা দায়ের করেছেন বলে জানা গেছে। চার স্কুল ছাত্রী ঘাটাইল এস ই পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণির শিক্ষার্থী।
মামলা ও এলাকাবাসী সূত্রে জানা যায়, গতকাল ২৬ জানুয়ারী রবিবার ঘাটাইলে স্কুলের উদ্দেশে বাড়ি থেকে বের হয় তারা। পরবর্তীতে চার স্কুল ছাত্রীসহ দুই বন্ধু মিলে ঝরকা বন এলাকায় বেড়াতে গেলে তাদেকে আটক করে দুস্কৃতিকারীরা। পরে তাদের আটকে রেখে পরিবারের কাছে মুক্তিপণ চান তারা। মুক্তিপণ না পেয়ে জোরপূর্বক গণধর্ষণ করে ফেলে পালিয়ে যায় ধর্ষকরা।
পরে ভুক্তভোগী এক শিক্ষার্থীর স্থানীয় নানার বাড়ি গিয়ে আশ্রয় নেয় চার স্কুল ছাত্রী। পরবর্তীতে এলাকাবাসী ঘাটাইল থানায় যোগাযোগ করলে ঐদিন রাতেই তাদেরকে উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়। আজ সোমবার মেয়ের বাবা বাদী হয়ে অজ্ঞাত ৫-৭ জনকে আসামি করে ঘাটাইল থানায় অপহরণ ও ধর্ষণের অভিযোগে মামলা করেন।
এদিকে ভুক্তভোগীদের ডাক্তারি পরীক্ষার জন্য আজ সোমবার সকালে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে বলে ঘাটাইল থানা সুত্র নিশ্চিত করেছে।
এবিষয়ে জানতে চাওয়া হলে ঘাটাইল থানার অফিসার ইনচার্জ মো. মাকসুদুল আলম বলেন, এ ঘটনায় থানায় শিশু অপহরণ ও ধর্ষণের মামলা হয়েছে। আসামিদের গ্রেফতারের চেষ্টা চলছে। ধর্ষিত চার স্কুল ছাত্রীদের ডাক্তারি পরীক্ষা করার জন্য টাঙ্গাইল হাসপাতালে পাঠানো হয়েছে বলে তিনি জানান।
বার্তাবাজার/এমকে