সিংগাইরে বেরিকেড দিয়ে ডাকাতি, প্রবাসী মহিলার সর্বস্ব লুট

জামির্ত্তা ইউনিয়নের হাতনি সড়কে বেরিকেড দিয়ে ডাকাতির ঘটনার শেষ না হতেই সিংগাইরে আবারও ডাকাতির ঘটনা ঘটেছে। মানিকগঞ্জের সিংগাইর উপজেলার তালেবপুর ইউনিয়নের কাংশা ব্রীজের দক্ষিন পাশে এ ডাকাতির ঘটনা ঘটে।

গত রবিবার দিবাগত রাত আড়াই টার সময় ডাকাতের কবলে পড়া ভিকটিমের বাড়ী ঢাকা জেলার ধামরাই থানা আড়াইল গ্রামে এক প্রবাসী মহিলা।

প্রবাসী মহিলাকে বহনকরা প্রাইভেটকারের চালক মোঃ ইউনুছ ডাকাতির ঘটনাটির বর্ণনা করেন। তিনি বলেন, ভিকটিম দীর্ঘদিন প্রবাসে থেকে গত রবিবার দিবাগত রাতে দেশে ফিরে প্রাইভেটকার যোগে বাড়ি ফেরার সময় রাত আড়াইটার দিকে উপজেলার কাংশা ব্রীজে পৌছা মাত্র ওঁৎ পেতে থাকা ৮-১০ জনের ডাকাত দল প্রাইভেটকার বেরিকেড দিয়ে গতিরোধ করে। এবং মূহর্তের মধ্যে অস্ত্রের মুখে জিম্মি করে গাড়ীর দরজা খুলে ভিকটিমের কাছে থাকা বিদেশি মালামাল স্বর্ন অলংকার নিয়ে যায়।

সাথে সাথে পিছন থেকে আরেকটি প্রাইভেটকার ঘটনাস্থলে পৌছালে ড্রাইভার ইউনুছকে মারধর করে মোবাইলসহ টাকা পয়সা লুটে নিয়ে দ্রুত ডাকাত দল ছিটকে পড়ে। বিষয়টি থানায় অবগত করলে থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে কাউকে গ্রেফতার করতে পারেনি।

বার্তাবাজার/এমকে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর