গোপালগঞ্জে পূর্ব শত্রুতার জেরে প্রতিপক্ষের পরিকল্পিত হামলা, আহত ৩

পূর্ব শত্রুতার জের ধরে প্রতিপক্ষের হামলায় একই পরিবারের ৩ জনকে পিটিয়ে ও কুপিয়ে জখম করা হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। ঘটনাটি ঘটেছে গত রবিবার দুপুরে গোপালগঞ্জ সদর উপজেলার গোপীনাথপুর ইউনিয়নের বোয়ালিয়া এলাকায়।

এ ঘটনায় গোপালগঞ্জ সদর থানায় একটি অভিযোগ দ্বায়ের করা হয়েছে। আহদের পিতা নজরুল ইসলাম জানান, প্রতিপক্ষ ছাকায়েতের সাথে তাদের পূর্ব থেকেই নানাবিধ ব্যাপারে মনমালিন্য চলে আসছিল। অই দন্ধকে কেন্দ্র করে গত ২৬ জানুয়ারি রবিবার দুপুরে আমার ছোট ছেলে বনি মোল্যার গতিরোধ করে।

এ সময় বনি তাদের পথ ছারতে বললে ছাকায়েত এর হুকুমে বনিকে এলোপাথাড়ী মারপিট করে। কবর পেয়ে আমার ছেলে বাপ্পি ও বায়েজিত ঘটনাস্থালে আসলে হামলাকারীরা তাদের উপরে হামলা চালায়।

এ সময় হামলাকারীরা গুরুতর আহত বনির প্যান্টের পকেটে থাকা ৫০,০০০ টাকা ছিনিয়ে নেয়। এক পর্যায়ে এলাকাবাসী জরো হলে হামলাকারীরা পালিয়ে যায় পরে এলাকাবাসীর সহযোগীতায় আহত বনি, বাপ্পি আর বায়েজিত কে গোপালগঞ্জ সদর হাসপাতালে এনে ভর্তি করে।

এ ব্যাপারে ৮ নং ওয়ার্ড মেম্বার আক্কাস আলীর সাথে কথা হলে তিনি জানান, নজরুল ইসলামের অভিযোগ সত্য। আমি ঘটনাস্থলে ছিলাম। আমি হামলাকারীদের উপযুক্ত বিচার দাবি করছি।

বার্তাবাজার/কেএ

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর