কলাপাড়া রিপোর্টার্স ক্লাবের ৪র্থ প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

পটুয়াখালীর কলাপাড়ায় জমকালো অনুষ্ঠানের মধ্য দিয়ে কলাপাড়া রিপোর্টার্স ক্লাবের ৪র্থ প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে।

এ উপলক্ষে সোমবার সকালে কলাপাড়া রিপোর্টার্স ক্লাব চত্ত্বর থেকে জাতীয় ও সংগঠনের পতাকা উত্তোলন শেষে সাংবাদিক সহ সমাজের বিভিন্ন স্তরের মানুষের অংশগ্রহনে এক বর্ণাঢ্য র‌্যালী বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে কলাপাড়া শেখ রাসেল স্মৃতি কমপ্লেক্স (অডিটরিয়াম) এর সামনে এসে শেষ হয়।

আলোচনা সভায় কলাপাড়া রিপোর্টার্স ক্লাবের সভাপতি এস কে রঞ্জনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার আহম্মদ আলী। বিশেষ অতিথির বক্তব্য রাখেন, কলাপাড়া প্রেসক্লাব সভাপতি হুমায়ুন কবীর,কলাপাড়া প্রেসক্লাব সাধারণ সম্পাদক এস, এম মোশাররফ হোসেন মিন্টু, সাবেক সাধারণ সম্পাদক নেছারউদ্দিন আহম্মেদ টিপু, কলাপাড়া মহিলা ডিগ্রী কলেজের অধ্যক্ষ মো. আবু সাইদ, সহকারী অধ্যাপক মঞ্জুরুল আহসান, সাবেক শিক্ষক ও সাংবাদিক আব্দুল খালেক, কুয়াকাটা প্রেসক্লাব সভাপতি মিজানুর রহমান বুলেট প্রমুখ।

এ সময় দরিদ্র মেধাবী দ্বাদশ শ্রেনীর ছাত্রী ফেরদৌসির বাবার হাতে এক সেট পাঠ্যবই তুলেদেন প্রধান অতিথি অতিরিক্ত পুলিশ সুপার। অনুষ্ঠান সঞ্চালনা করেন কলাপাড়া রিপোর্টার্স ক্লাব সদস্য মাঈন উদ্দীন আহমেদ। আলোচনা সভা শেষে প্রতিষ্ঠা বার্ষিকীর কেক কাটা হয়। ৪র্থ প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে সন্ধ্যায় এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।

বার্তাবাজার/এমকে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর