‘নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করার ষড়যন্ত্র চলছে’

নির্বাচন কমিশনের ভিতর থেকেই নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করার ষড়যন্ত্র চলছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগ নেতারা।

সোমবার (২৭ জানুয়ারি) সকালে রাজধানীর বঙ্গবন্ধু অ্যাভিনিউতে এক বর্ধিত সভায় তারা একথা বলেন।

সভায় সাবেক খাদ্যমন্ত্রী কামরুল ইসলাম বলেন, নির্বাচন কমিশন নিরপেক্ষ থেকে একটি নির্বাচন করবে। এখানে তো লেভেল প্লেয়িং এর কিছু নাই, এখানে সবাই নিরপেক্ষ। কাজেই নির্বাচন কমিশনের ভেতর থেকেই নির্বাচন কমিশনকে প্রশ্নবিদ্ধ করার চেষ্টা করছে, তাদের এজেন্ট আছে ওখানে।

তিনি আরও বলেন, মাহবুব তালুকদার এখানে এজেন্ট হিসেবে কাজ করছেন। গতকালের বক্তব্যে স্পষ্ট বোঝা গেছে তার নির্বাচন কমিশন থেকে সরে দাঁড়ানোর বিষয়টি হচ্ছে নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করার জন্যে। আমরা সকল ষড়যন্ত্রের মোকাবিলা করে বিজয়ের দিকে আমার অগ্রসর হবো।

সভায় দলের উপদেষ্টামণ্ডলীর সদস্য আমির হোসেন আমু বলেন, যেকোনো ষড়যন্ত্রের দাঁতভাঙা জবাব দেয়া হবে। যারা দেশকে অস্থিতিশীল করতে চায়, তাদের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলারও আহ্বান জানান তিনি।

বার্তাবাজার/এমকে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর