তৃতীয়বারের মতো ইসির সঙ্গে বৈঠকে বসেছে বিএনপি

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি) নির্বাচনে বিএনপি সমর্থিত মেয়রপ্রার্থী ইশরাক হোসেনের ওপর হামলার অভিযোগের পরদিন নির্বাচন কমিশনের (ইসি) সঙ্গে বৈঠকে বসেছে বিএনপি।

সোমবার (২৭ জানুয়ারি) বিকেল ৩টায় নির্বাচন কমিশনারদের সঙ্গে বৈঠকে বসেন বিএনপির নেতারা। বৈঠকে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরীর নেতৃত্বে পাঁচ সদস্যের প্রতিনিধি দল উপস্থিত রয়েছে।

এছাড়া ইসির পক্ষ থেকে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কে এম নুরুল হুদা, নির্বাচন কমিশনার মাহবুব তালুকদার, মো. রফিকুল ইসলাম ও কবিতা খানম বৈঠকে উপস্থিত রয়েছেন। ঢাকা সিটি নির্বাচন উপলক্ষে ইসির সঙ্গে বিএনপির এটি তৃতীয় বৈঠক।

গতকাল রোববার (২৬ জানুয়ারি) ঢাকা দক্ষিণ সিটি কপোরেশনের নির্বাচনী প্রচারণায় ক্ষমতাসীন আওয়ামী লীগ ও বিএনপির মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। রাজধানীর গোপীবাগে এ সংঘর্ষ শুরু হলে বেশকিছু সময় পর পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। প্রত্যক্ষদর্শীরা জানান, বিএনপির মেয়রপ্রার্থী ইশরাক হোসেনের নির্বাচনী প্রচারণায় প্রতিপক্ষের হামলার খবর ছড়িয়ে পড়লে সংঘর্ষের সূত্রপাত হয়।

বার্তাবাজার/এমকে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর