পাকুন্দিয়ায় ইউ পি সচিবের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ

কিশোরগঞ্জ জেলার পাকুন্দিয়া উপজেলার চন্ডিপাশা ইউনিয়ন পরিষদের সচিব ফেরদৌস আরা বেগমের বিরুদ্ধে বয়স্ক, বিধবা ও প্রতিবন্ধি ভাতা ভোগিদের অনলাইনে এন্ট্রি করিতে একশত টাকা করে নেওয়ার অভিযোগ পাওয়া গেছে।

গত রবিবার উপজেলা নির্বাহী কর্মকর্তার বরাবরে এলাকার ভাতা ভোগীদের পক্ষে ইউনিয়ন পরিষদের ৪,৫ ও ৬ নং ওয়ার্ডের ইউপি সদস্য পারুল বেগম লিখিত এ অভিযোগ করেন।

সুত্র জানায়,সরকার বয়স্ক, বিধবা ও প্রতিবন্ধী ভাতা ভোগীদের অনলাইনে এন্ট্রি করিতে ১৮ টাকা করে ফ্রি নির্ধারণ করে দিলেও সচিব ফেরদৌস আরা বেগম ১০০ টাকা করে নিচ্ছে। কেহ টাকা দিতে অস্বীকার করিলে বহি অনলাইনে এন্ট্রি হবেনা বলে হুমকি দেয় এবং অশাল্লিন ব্যাবহার করেন। এ ছাড়াও তাঁর বিরুদ্ধে ওই ইউনিয়নের সেবাপ্রত্যাসীদের কাছ থেকে জন্মনিবন্ধন,ওয়ারিশ সনদসহ বিভিন্ন সনদ বিতরন থেকে অতিরিক্ত টাকা নেওয়ার অভিযোগ রয়েছে।এরই প্রেক্ষিতে সচিবকে অপসারণের দাবিতে রবিবার রাতে এলাকায় মাইকিং করে সোমবার (২৭ জানুয়ারি) সকাল এগারোটায় ইউনিয়ন পরিষদ চত্বরে কয়েক শত মানুষ উপস্তিত হয়ে উনিয়ন পরিষদ ঘেরাও করে। এলাকা বাসির দাবির মুখে স্হানীয় নেত্রীবৃন্দর সমোঝতায় উক্ত ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো, শামছ উদ্দিন অতিরিক্ত টাকা ফেরত দেন এবং এলাকা বাসিকে অাশস্ত করেন বলেন উপজেলা নির্বাহী অফিসারের বারাবর লিখত অভিযোগের প্রেক্ষিতে তদন্ত করে ব্যাবস্তা নেওয়ার জন্য নির্বাহী অফিসারকে মহোদকে অনুরোধ করিবেন।
এ ব্যাপারে অভিযুক্ত চন্ডিপাশা ইউনিয়ন পরিষদ সচিব ফেরদৌস আরা বেগম টাকা নেওয়ার বিষয়টি স্বীকার করেন।

এ ব্যাপারে উপজেলা নির্বাহী কর্মকর্তা নাহিদ হাসান বলেন, অভিযোগ পেয়েছি,অভিযোগটি জেলার স্থানীয় সরকার বিভাগীয় সেলে পাঠিয়ে দেওয়া হবে, কর্তৃপক্ষ তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করবেন।

বার্তা বাজার/এস.আর

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর