ঘাটাইলে আল হেরা স্কুলের বার্ষিক ক্রীড়া প্রতিযোগীতা ও পুরুষ্কার বিতরণ

শুক্রবার টাঙ্গাইল জেলার ঘাটাইল উপজেল্য়া শিশুবান্ধব শিক্ষা প্রতিষ্ঠান আল হেরা স্কুলের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে। দিনব্যাপী ঘাটাইল সরকারী জিবিজি বিশ্ববিদ্যালয় প্রাঙ্গনে এই বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। বিশিষ্ট লেখক, সাংবাদিক ও সাহিত্যক জুলফিকার হায়দার সভাপতিত্বে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সরকারী জিবিজি কলেজের (ভারপ্রাপ্ত) অধ্যক্ষ মো.মতিয়ার রহমান মিঞা।

অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ,আলহেরা স্কুলে পরিচালক মো.আরিফুল ইসলাম,মো.কামরুজ্জামান,খালেদা খাতুন,মো.রফিকুল ইসলাম,প্রধান শিক্ষক মো.হাফিজুর রহমান। আলোচনা সভা শেষে অতিথিরা ক্রীড়া প্রতিযোগীতায় অংশগ্রহণকারী বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরুষ্কার বিতরণ করেন। এসময় বিদ্যালয়ের শিক্ষক,শিক্ষার্থী,অভিভাব ও গণ্যমাণ্য বক্তিবর্গ উপস্থিত ছিলেন।

বার্তাবাজার/কে.জে.পি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর