অবৈধভাবে ভারতে পাচারের সময় দিনাজপুরের হিলি থেকে ৮৩ কেজি ইলিশ মাছ জব্দ করেছে বিজিবি।
রোববার (২৬ জানুয়ারি) দুপুরে সীমান্তের এলাকা থেকে মাছগুলো জব্দ করা হয়।
বিজিবি জানায়, ভারত থেকে পাথর নিয়ে আসা একটি ট্রাক পণ্য খালাস করে পুনরায় ফেরত যাচ্ছিলো। এসময় ঐ ট্রাকে তল্লাশি চালায় বিজিবি। এক পর্যায়ে ৮৩ কেজি ওজনের ১০৯ পিস ইলিশ মাছ জব্দ করা হয়।
জব্দকৃত মাছ হিলি শুল্ক গুদামে রাখা হয়েছে।
বার্তাবাজার/কে.জে.পি