চট্টগ্রামে নগরীর একটি রেস্টুরেন্টকে পঁচা ও বাসি খাবার সংরক্ষণের দায়ে ৩০ হাজার টাকা জরিমানা করেছে জেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত।
রোববার (২৬ জানুয়ারি) বেলা ১২টার দিকে চট্টগ্রাম জেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত নগরীর জামাল খাঁন মোড়ে অবস্থিত ‘চট্টমেট্রো’ নামক একটি রেস্টুরেন্টে ভেজাল বিরোধী অভিযান পরিচালনা করে। অভিযানে রেস্টুরেন্টিতে অস্বাস্থ্যকর পরিবেশে পঁচা ও বাসি খাবার বিক্রির প্রমাণ সহ ফ্রিজে পাওয়া গেছে আগের দিনের রান্না করা চিকেন ফ্রাই, চিকেন কারি, গরুর মাংস, নুডলস, মেয়াদোত্তীর্ণ বোরহানি ও দই।
অস্বাস্থ্যকর পরিবেশে পঁচা ও বাসি খাবার বিক্রি ও মেয়াদোত্তীর্ণ খাবার সংরক্ষণের দায়ে জেলা প্রশাসনের ভ্রাম্যমাণআদালত রেস্টুরেন্টটিকে ভোক্তা অধিকার আইন ২০০৯ এর ৫৩ ধারায় ৩০ হাজার টাকা জরিমানা করে এবং একই সাথে এ ধরণের প্রতারণা থেকে বিরত থাকার ব্যাপারে কড়া নির্দেশ প্রদান করেন।
বার্তাবাজার/এমকে