ইবির বাংলা মঞ্চে সুরের মূর্ছনায় বৈশাখী উৎসব

ঋতু বৈচিত্রের এদেশে প্রকৃতি নানা রঙ্গে ঢঙ্গে আভির্ভূত হয়।সেই সাথে বাঙালিরা নানা উৎসবে মেতে উঠে পার্বনে পার্বনে।বৈশাখ কিংবা বাংলা নববর্ষ বাঙালির এমনই এক প্রাণের উৎসব।বাঙালিয়ানার অধিকাংশ উৎসব আয়োজন নববর্ষকে ঘিরেই আবর্তিত হয়।

মূলত পহেলা বৈশাখ হলো অসাম্প্রদায়িক সার্বজনীন একটি উৎসব।এরই ধারাবাহিতায় নববর্ষ ১৪২৬ উপলক্ষে সারা দেশব্যাপী চলছে নানা আয়োজন।পিছিয়ে নেই ইসলামী বিশ্ববিদ্যালয়।ক্যাম্পাসের আম্রকানন সংলগ্ন বাংলা মঞ্চে অনুষ্ঠিত হয় তিনদিন ব্যাপী বৈশাখী উৎসব।এ উপলক্ষে বিভিন্ন সাংস্কৃতিক সংগঠনের পক্ষ থেকে নেয়া হয়েছে নানা উদ্যোগ।বাউল,লালন,জারিসারিসহ আঞ্চলিক গান ও বাঙালিয়ানার বিভিন্ন মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানে বাংলা মঞ্চ মেতেছে সুরের মূর্ছনায়।উৎসবের নগরীতে পরিনত হয়েছে পুরো ১৭৫ একর।

এবারের বৈশাখী আয়োজনে বিশেষ আকর্ষণ ছিলো ভারতীয় জনপ্রিয় সংগীত প্রতিযোগিতা সারেগামা পা’র শিল্পীদের অংশগ্রহণ পাশাপাশি বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন হল,বিভাগ এবং সাংস্কৃতিক সংগঠনের আয়োজনে দুপুর ৩টা হতে রাত ৮টা পর্যন্ত চলে নানা আয়োজন।একক গান,সম্মিলিত গান,আবৃত্তি ও পাঠ দিয়ে সাজানো হয় পুরো আয়োজন।এ উৎসবে শামিল হতে শিক্ষক শিক্ষার্থীসহ আশেপাশের এলাকার বিভিন্ন শ্রেণি,পেশা ও বয়সের মানুষের সমাগম ঘটে।মন্ত্রমুগ্ধ হয়ে পুরো অনুষ্ঠান উপভোগ করেন তারা।

উল্লেখ্য মঙ্গলবার রাতে এবারের তিনদিন ব্যাপী বৈশাখী উৎসবের সাঙ্গ হয়েছে।

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর