চট্টগ্রামের বাঁশখালীতে র্যাবের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ নিহত হলো বঙ্গোপসাগরে ৩১ জেলে হত্যা মামলাসহ একাধিক মামলার আসামি ও দুর্ধর্ষ ডাকাত মোরশেদ আলম।
রোববার (২৬ জানুয়ারি) ভোরে বাঁশখালীর বাণীগ্রাম লটমণি পাহাড় এলাকায় র্যাবের সাথে ‘বন্দুকযুদ্ধের’ ঘটনায় মোরশেদ আলম নিহত হন বলে জানান র্যাব-৭ এর সহকারী পরিচালক (মিডিয়া) মাহমুদুল হাসান মামুন।
নিহত মোরশেদ আলম বাঁশখালী উপজেলার চাম্বল এলাকার বাসিন্দা। সে বঙ্গোপসাগরের একজন কুখ্যাত ডাকাত বলে জানিয়েছে র্যাব। বঙ্গোপসাগরের কুতুবদিয়া এলাকায় ৩১ জেলেকে পানিতে ফেলে হত্যা মামলাসহ নিহত মোরশেদের বিরুদ্ধে দুই ডজনেরও অধিক মামলা রয়েছে বলে জানান র্যাাব- ৭ এর সহকারী পরিচালক মাহমুদুল হাসান মামুন।
র্যাব-৭ এর সহকারী পুলিশ সুপার কাজী মোহাম্মদ তারেক আজিজ বলেন, মোরশেদ আলম বঙ্গোপসাগর এলাকার কুখ্যাত ডাকাত। বাঁশখালীর বাণীগ্রাম লটমণি পাহাড়ী এলাকায় অভিযান চালালে মোরশেদ ও তার ডাকাত দলের সঙ্গের্যাবের বন্দুকযুদ্ধ ঘটে। বন্দুকযুদ্ধ শেষে পর ঘটনাস্থল হতে মোরশেদের মরদেহ পাওয়া যায়।
এছাড়া ঘটনাস্থল থেকে একটি বিদেশি পিস্তল, ১টি পিস্তলের ম্যাগজিন, ১টি থ্রি কোয়ার্টার বন্দদুক, ২টি ওয়ান শ্যুটার, ১৪ রাউন্ড বন্দুকের কার্তুজ, ৪ রাউন্ড পিস্তলের গুলি, ২টি রাম দা ও একটি কিরিচ জব্দ করা হয়।
বার্তাবাজার/এমকে