ময়মনসিংহে ট্রাক চাপায় অটোরিকশার দুই যাত্রী নিহত

ময়মনসিংহের মুক্তাগাছা উপজেলায় ট্রাকের চাপায় এক নারীসহ অটোরিকশার দুই যাত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও অন্তত পাঁচজন।

রোববার (২৬ জানুয়ারি) সকাল সাড়ে ৮টার দিকে উপজেলার ময়মনসিংহ-টাঙ্গাইল মহাসড়কের নতুন বাজার এলাকায় এ ঘটনা ঘটে।

নিহতদের মধ্যে একজনের পরিচয় পাওয়া গেছে। তিনি হলেন টাঙ্গাইল জেলার মধুপুর পৌরসভার প্রকৌশলী হাফিজুর রহমান হারুন (৪০)। অপর আরেকজন নারী (৫৫) বলে জানিয়েছে পুলিশ। তাৎক্ষণিকভাবে তার বিস্তারিত পরিচয় পাওয়া যায়নি।

মুক্তাগাছা ফায়ার সার্ভিসের স্টেশন ইনচার্জ নাসির উদ্দিন বলেন, ময়মনসিংহগামী একটি অটোরিকশা টাঙ্গাইলগামী একটি ট্রাক চাপা দেয়। এতে ঘটনাস্থলেই অটোরিকশার দুই আরোহী মারা যান।

এ ঘটনায় আহত পাঁচজনকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। লাশ উদ্ধার করে মুক্তাগাছায় থানায় রাখা হয়েছে বলে জানান ফায়ার সার্ভিসের এ কর্মকর্তা।

বার্তাবাজার/এমকে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর