গোপালপুরে সূতী ভি এম পাইলট মডেল সরকারী উচ্চ বিদ্যালয়ের ১০০ বছর পূতি উপলক্ষে আনন্দঘন ,উৎসবমুখর বর্ণাঢ্য অনুষ্ঠানমালার মধ্য দিয়ে ২৪/২৫ জানুয়ারি ২ দিন ব্যাপি বিদ্যালয় প্রাঙ্গনে রজত জয়ন্তী উৎসব উদযাপন করা হয়েছে।
এ উপলক্ষে র্যালি, গুণীজন সন্মাননা, কৃতী শিক্ষার্থী সংবর্ধনা ও সাংস্কুতক অনুষ্ঠানের আয়োজন করা হয়। পরে বেলুন ও শান্তির প্রতিক পায়রা উড়িয়ে দিয়ে রজত জয়ন্তী শুভ সূচনা করা হয়।
বর্ধিত অনুষ্ঠানে টাঙ্গাইল জেলা প্রশাসক মোঃ শহিদুল ইসলাম এর সভাপতিত্বে ,প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন,গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের,মাননীয় প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা,এইচটি ইমাম,অনুষ্ঠানের উদ্ভোধন করেন, বাংলাদেশ সরকারের কৃষিমন্ত্রি আব্দুর রাজ্জাক (ভোলা) বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন,টাঙ্গাইল ৮ আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক এ্যাডভোকেট জোয়াহেরুল ইসলাম (ভিপিজোয়াহের), টাঙ্গাইল-২ আসনের সংসদ সদস্য এর পিতা এ্যাডভোকেট আবদুল গফুর,টাঙ্গইল-২ আসনের সংসদ সদস্য তানভীর হাসান ছোট মনির,টাঙ্গাইল পুলিশ সুপার সুঞ্জিত কুমার রায় বিপিএম, গোপালপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ ইউনুস ইসলাম তালুকদার,গোপালপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা বিকাশ কুমার বিশ্বাস ,গোপালপুর পৌরসভার মেয়র রকিবুল হক ছানা,গোপালপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি হালিমুজ্জামান তালুকদার, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম তালুকদার সরুজ, আওয়ামীলীগের বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ ও এলাকার সুধী মহল।
সন্ধ্যায় এক মনোঙ্গ সাংকৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। উক্ত মনোঙ্গ সাংকৃতিক অনুষ্ঠানকে মাতানোর জন্য শিল্পী হিসাবে উপস্থিত ছিলেন খ্যাতনামা ব্যান্ড তারকাময়ী আখিঁ আলমগীর ও চিত্র নায়ক ফেরদৌসসহ অন্যান্য শিল্পী সকল।
বার্তাবাজার/এমকে