অনুষ্ঠানে যেতে বাধা দেওয়ায় ৫ম শ্রেণির ছাত্রের আত্মহত্যা

বাগেরহাটের চিতলমারীতে বাবার সঙ্গে অভিমান করে গলায় গামছা পেঁচিয়ে আত্মহত্যা করেছে ৫ম শ্রেণিতে পড়ুয়া বলাই (১২) নামে এক শিশু। শনিবার (২৫ জানুয়ারি) রাতে চিতলমারী উপজেলার উমাজুড়ি গ্রামের যতিশ মল্লিকের শিশুপুত্র নিজ বসত ঘরে আত্মহত্যা করে। শিশুর মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বাগেরহাট সদর হাসপাতালে মর্গে পাঠিয়েছে পুলিশ।

চিতলমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর শরিফুল হক বলেন, বাড়ির পাশে একটি সামাজিক অনুষ্ঠানে যাওয়ার কথা বলে শিশু বলাই। পরীক্ষার জন্য তার বাবা যতিশ মল্লিক বাধা দেয় এতে সে রাগে ক্ষোভে অভিমান করে নিজ ঘরে আড়ার সঙ্গে গলায় গামছা পেঁচিয়ে আত্মহত্যার চেষ্টা করে। পরিবারের লোকজন টের পেয়ে রাত ৯টার দিকে তাকে মুমূর্ষ অবস্থায় উদ্ধার করে চিতলমারী উপজেলা হাসপাতালে ভর্তি করে। সে চিকিৎসাধীন অবস্থায় সাড়ে ৯টার দিকে শিশুটি মারা যায়।

বার্তাবাজার/কে.জে.পি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর