করোনা ভাইরাস: বাংলাদেশের ইমিগ্রেশন পয়েন্টগুলোতে সতর্কতা

চট্টগ্রাম শাহ আমানত বিমানবন্দরে সর্তকাতমূলক ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। বিদেশ থেকে আসা যাত্রীদের স্ক্রিনিং করা হচ্ছে।

চীনসহ কয়েকটি দেশে করোনাভাইরাস ছড়িয়ে পড়ায় বাংলাদেশের ইমিগ্রেশন পয়েন্টগুলোতে সতর্কতা জারি করেছে স্বাস্থ্য মন্ত্রণালয়।
আক্রান্ত দেশগুলো থেকে আসা নাগরিকদের স্বাস্থ্য পরীক্ষায় সার্বক্ষণিক কাজ করছে মেডিক্যাল টিম। এদিকে চীনের রাজধানী বেইজিংয়ে বাংলাদেশ দূতাবাসে হটলাইন ও একটি উই চ্যাট গ্রুপ খোলা হয়েছে বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী।

গত দুই দিনে বেনাপোল চেকপোস্টে কানাডা, সুইজারল্যান্ড, নিউজিল্যান্ড, আমেরিকাসহ বিভিন্ন দেশের ২৮ জনকে প্রাথমিক পরীক্ষার পর দেশে প্রবেশের অনুমতি দেয়া হয়।

থার্মাল স্ক্যানারের মাধ্যমে যাত্রীদের শারীরিক স্ক্রিনিং করার কোন যন্ত্র না থাকলেও হিলি চেকপোস্টে ভাইরাস সনাক্তকরণের প্রাথমিক ব্যবস্থা নিয়েছে সিভিল সার্জন।

সাতক্ষীরার ভোমরা স্থলবন্দরে করোনা ভাইরাস পরীক্ষার জন্য প্যারা মেডিক্যাল চিকিৎসকদের সমন্বয়ে ৪ সদস্যের কমিটি করা হয়েছে। রবিবার থেকে কার্যক্রম শুরু হওয়ার কথা রয়েছে। এদিকে পঞ্চগড়ের বাংলাবান্ধায় স্বাস্থ্য বিভাগের কোন তৎপরতা দেখা যায়নি।

করোনা ভাইরাসে চীনে মৃতের সংখ্যা বেড়েই চলেছে। বিভিন্ন দেশে এ ভাইরাস ছড়িয়ে গেলেও বাংলাদেশে এখনও করোনা ভাইরাস আক্রান্ত কাউকে সনাক্ত করা যায়নি।

বার্তাবাজার/কে.জে.পি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর