ঢাকার সাভারে বকেয়া বেতন পরিশোধের দাবিতে একটি পোশাক কারখানায় কর্মবিরতি ও বিক্ষোভ করেছেন শ্রমিকরা। শনিবার (২৫ জানুয়ারি) আশুলিয়ায় সকাল থেকে শুরু হয়ে দিনব্যাপী ‘ক্রিস্টাল কম্পোজিট লিমিটেড’ কারখানার প্রায় ৯০০ শ্রমিক এ কর্মসূচি পালন করেন।
শ্রমিকদের সাথে কথা বলে জানা যায়, তাদের গত ডিসেম্বর মাসের প্রাপ্য বেতন মালিকপক্ষ পরিশোধ করেনি। এছাড়াও কারখানার বিভিন্ন বিভাগের শ্রমিকরা দুই মাস তিন মাসের বেতন পাবেন। এসব দাবি নিয়ে শ্রমিকরা গত কয়েকদিন কর্মবিরতিও পালন করেছে। পরে মালিকপক্ষ গত (২২ জানুয়ারি) বুধবার সকল পাওনাদি পরিশোধের আশ্বাস দেন। কিন্তু পরে সেদিনও (২৩ জানুযারি) বৃহস্পতিবার বেতন না পেয়ে কাজ বন্ধ করে আন্দোলন শুরু করে শ্রমিকরা। আজও (শনিবার) একই দাবিতে কারখানার সামনে সকাল থেকে অবস্থান করছে তারা।
এব্যাপারে, কারখানার ব্যবস্থাপক নুরুজ্জামান বলেন, আমরা কিছু টাকা শ্রমিকদেরকে দিয়েছি, কিন্তু তারা পুরো মাসের বেতন চায়। টাকার সমস্যার কারণে আমরা আগামী (২৯ জানুয়ারি) বুধবারে সকল টাকা পরিশোধ করতে পারবো।
বার্তা বাজার / ডব্লিও.এস