সিরাজদিখান স্কুলের কেবিনেট নির্বাচন অনুষ্ঠিত

শিশুকাল থেকে গণতন্ত্র চর্চা, গণতান্ত্রিক মূল্যবোধের প্রতি শ্রদ্ধাশীল ও অন্যের মতামতের প্রতি সহিষ্ণুতা শেখাতই স্টুডেন্ট কেবিনেট নির্বাচনের সিদ্ধান্ত নেয় সরকার। সে লক্ষ্যে সিরাজদিখানে স্কুলে কেবিনেট নির্বাচন অনুষ্ঠিত হয়। শিক্ষার্থীদের সারিবদ্ধ ভাবে ভোট দিতে দেখা যায়। বিদ্যালয়ে বিরাজ করছিল পুরা নির্বাচনী আমেজ।

নির্বাচন কমিশনার, প্রিজাইডিং অফিসার, পুলিং অফিসার, সাংবাদিক ও দরজায় আনসারর দায়িত্ব পালন করতেও দেখা যায় শিক্ষার্থীদের। বিভিন্ন ব্যানার, ফেস্ট্রন, আর পোষ্টার গুলাতে নিজ প্রার্থীর পক্ষে লেখা রয়েছে নানা ধরনের শ্লোগান। ২৫ জানুয়ারি শনিবার সকাল ৯টা থক ২টা পর্যন্ত ২শত ৩১ জন শিক্ষার্থী ভোট প্রয়োগ করেন। ৮ টি পদের বিপরীতে ১৯ জন শিক্ষার্থী অংশ গ্রহন করেন। ভোট গননা শেষে ৮ জন প্রার্থীকে বিজয়ী ঘোষনা করেন নির্বাচন কমিশন।

নির্বাচন ফলাফল ঘোষনা করার সময় উপস্থিত ছিলেন বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি শেখ মনির হোসেন মিলন, বিদ্যালয়র ভারপাপ্ত প্রধান শিক্ষক মো.মোক্তার হোসেন, সিনিয়ন শিক্ষক মো.জাকির হোসেন, শিক্ষক নাহিদ পাঠান, নাছির উদ্দিন, মো.সুমন প্রমুখ।

বার্তা বাজার / ডব্লিও.এস

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর