রাজধানীতে মাদকসহ গ্রেফতার ৪৩

রাজধানীতে মাদকসহ ৪৩ জনকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ’র (ডিএমপি) ও গোয়েন্দা বিভাগ। ডিএমপি’র গণমাধ্যম শাখার উপ-কমিশনার (ডিসি) মাসুদুর রহমান আজ দুপুরে এ তথ্য জানান।

রাজধানীর বিভিন্ন স্থানে শুক্রবার (২৪ জানুয়ারি) সকাল থেকে শনিবার (২৫ জানুয়ারি) সকাল পর্যন্ত অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করা হয়।

গ্রেফতার কালে তাদের কাছ থেকে ৯ হাজার ১১৮ পিস ইয়াবা ট্যাবলেট, ১৯২ গ্রাম ২৫ পুরিয়া হেরোইন, ৮ কেজি ৫৪৫ গ্রামগাঁজা, ১০ বোতল ফেন্সিডিল ও ৩ হাজার ৪৫৬ ক্যান বিয়ার জব্দ করা হয়।

ডিসি মাসুদুর রহমান জানান, গ্রেফতারকৃতরা সবাই মাদক বিক্রি ও সেবনের সাথে জড়িত। ৪৩ জনকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ’র (ডিএমপি) বিভিন্ন থানা ও গোয়েন্দা বিভাগ। এ ঘটনায় গ্রেফতারকৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ৩১টি মামলা দায়ের করা হয়েছে।

বার্তাবাজার/কেএ

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর