মাদক মামলার ৩ আসামিসহ সাতক্ষীরায় আটক ১৮

সাতক্ষীরা জেলা ব্যাপী পুলিশের বিশেষ অভিযানে ৩ মাদক মামলার আসামিসহ ১৮ জনকে আটক করা হয়েছে। জেলার ৮টি থানার পুলিশ শুক্রবার বিকাল থেকে শনিবার সকাল পর্যন্ত নিয়মিত অভিযান চালিয়ে উক্ত আসামিদের গ্রেপ্তার করেছে।

এ সময় পুলিশ উদ্ধার করেছে ৪৩৩ পিস ইয়াবা, ৫৭ বোতল ফেন্সিডিল ও ৫০ গ্রাম গাঁজা। আটককৃতদের দুপুরে জেলা আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।

সাতক্ষীরা জেলা পুলিশের বিশেষ শাখার পরিদর্শক মো. মিজানুর রহমান গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে বলেন, গ্রেপ্তারকৃতদের মধ্যে সাতক্ষীরা সদর থানায় ৭ জন, কলারোয়ায় ৩ জন, কালিগঞ্জে ৪ জন, আশাশুনিতে ১ জন, দেবহাটায় ১ জন, শ্যামনগরে ২ জনসহ বিভিন্ন মামলার আসামী রয়েছে। এসব ঘটনায় ৩টি মামলা দায়ের করা হয়েছে।

বার্তাবাজার/এমকে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর