মোটরসাইকেল ছিনতাই চক্রের ৫ সদস্য গ্রেপ্তার

রাজধানীর খিলগাঁও ও নারায়ণগঞ্জ এলাকায় অভিযান চালিয়ে মোটরসাইকেল ছিনতাই চক্রের ৫ সদস্যকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ। শুক্রবার রাতে তাদের গ্রেপ্তার করা হয়।

এসময় তাদের কাছ থেকে বিভিন্ন সময় ছিনতাই হওয়া ৭টি মোটরসাইকেল, বিদেশি পিস্তল, গুলি ও চাপাতি উদ্ধার করা হয়েছে।

শনিবার সকালে, মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলনে ডিএমপির উপ-পুলিশ কমিশনার মাসুদুর রহমান বলেন, নকল চাবি বানিয়ে এই চক্রটি দীর্ঘদিন ধরে এই ছিনতাই চালিয়ে যাচ্ছে।

আটকদের বিরুদ্ধে বিভিন্ন থানায় মামলা রয়েছে। অনেকে আগেও বিভিন্ন সময় গ্রেপ্তার হয়েছিলো বলে জানায় পুলিশ। এদের সাথে জড়িতদের ধরতে অভিযান অব্যাহত রয়েছে।-dbc

বার্তাবাজার/কে.জে.পি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর