কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় নিয়ম মেনে ব্যবসা না করায় এক ক্যাবল (ডিস) টিভি অপারেটরকে ৫০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত।
শনিবার (২৫ জানুয়ারি) সকালে বৈশাখী ক্যাবল টিভি অফিসে ভ্রাম্যমান আাদালত এ অভিযান পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) একেএম লুৎফর রহমান। পাকুন্দিয়া বাজারে ঈদগাহ মার্কেটে বৈশাখী ক্যাবল অপারেটর নামের প্রতিষ্ঠানটি যথা নিয়মে লাইসেন্স নিলেও তারা গ্রাহক প্রতি ১৫০ টাকার পরিবর্তে ২০০ টাকা ও পাশাপাশি ক্যাবল টিভি আইনে কোন ব্যক্তিগত চ্যানেল চালানো নিষেধ থাকলেও প্রতিষ্ঠানটি নিজস্ব একটি চ্যানেল খুলে দীর্ঘদিন ধরে চালিয়ে আসছিল।
এ জন্য প্রতিষ্ঠানটিকে নগদ ৫০ হাজার টাকা আর্থিক জরিমানা করা হয় অনাদায়ে ১৫ দিন জেল দেওয়া হবে বলে জানান ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) একেএম লুৎফর রহমান।
বার্তা বাজার/এস.আর