জ্যান্ত ইঁদুর খাওয়ার ভিডিও ভাইরাল

জ্যান্ত ইঁদুর খাওয়ার একটি ভিডিও সামাজিক যোগাযোগের মাধ্যমে ব্যাপকহারে ছড়িয়ে পড়েছে। অনেকেই জানতে চেয়েছেন, কেন এভাবে জ্যান্ত ইঁদুর খেতে হবে?

চলতি বছরের ১৫ জানুয়ারি ফেসবুকে আপলোড করা হয়েছে ওই ভিডিও। তাতে দেখা যায়, থালা ভর্তি জ্যান্ত ইঁদুর নিয়ে বসে আছেন এক ব্যক্তি। তারপর কাঠি দিয়ে তুলে নিয়ে জ্যান্ত ইঁদুর খেয়ে ফেলছেন।

ভিডিওতে দেখা যায়, একটি ইঁদুর খাওয়ার পর ক্যামেরার দিকে তাকিয়ে দারুণ অনুভূতি ব্যক্ত করে আরেকটি ধরছেন ওই ব্যক্তি। তবে ওই ব্যক্তির পরিচয় কিংবা কবে নাগাদ সেই ভিডিও ধারণ করা হয়েছে, সে ব্যাপারে কিছুই জানা যায়নি।

ভিডিওটি এমন এক সময় ভাইরাল হয়েছে, যখন চীনে করোনা ভাইরাস নিয়ে ব্যাপক আতঙ্ক ছড়িয়েছে। বিশেষজ্ঞরা বলছেন, বাদুড় ও সাপের মাধ্যমে ভাইরাসটি ছড়িয়ে পড়ছে।

ভিডিওটির নিচে একজন কমেন্ট করেছেন, ভিডিও দেখার পর ঘুম আসছে না। কেউ নিশ্চিত করেন যে, ভিডিওটি ভুয়া ছিল। কিংবা খাবার জিনিসটি জ্যান্ত ইঁদুর ছিল না।

আরেকজন লিখেছেন, ভিডিওটি দেখার পর থেকে পাগল আছি। কেউ আমাকে হাসপাতালে নিয়ে যান।-কালের কণ্ঠ

বার্তাবাজার/কে.জে.পি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর