আলফাডাঙ্গায় বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন

ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলার টগরবন্ধ ইউনিয়নের চরডাঙ্গা মর্নিং স্টার একাডেমীতে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন করা হয়েছে।

শনিবার (২৫ জানুয়ারি) সকাল ১০টায় বিদ্যালয়ের খেলার মাঠে জাতীয় পতাকা, ক্রীড়া পতাকা উত্তোলন করে এবং মশাল প্রজ্বলন করে এ বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। এর উদ্বোধন করেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান শেখ দেলোয়ার হোসেন।

বিদ্যালয়ের সভাপতি পলাশ হোসেনের সভাপতিত্বে ও প্রধান শিক্ষক এ.টি.এম মুন্নু মিয়ার পরিচালনায় এসময় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান লায়লা পারভীন, টগরবন্ধ ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি আলমগির হোসেন, বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা প্রধান শিক্ষক আব্দুর রউফ মিয়া,বীর মুক্তিযোদ্ধা আবু সাহিদ মিয়া ও হালিম মিয়া, বিদ্যালয়ের দাতা সদস্য বীর মুক্তিযোদ্ধা সিরাজুল ইসলাম, টগরবন্ধ ইউনিয়ন আওয়ামী যুবলীগের সাধারণ সম্পাদক মহিনুর রহমান ও বিদ্যালয়ের বিদ্যুৎসাহী জাহিদ হাসান বাহার প্রমুখ।

বার্তাবাজার/এমকে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর