রাষ্ট্রবিরোধী কর্মকান্ড এবং নাশকতার পরিকল্পনা করার অভিযোগে রংপুর মহানগরীর ডাঙ্গীরপাড়া থেকে এক ছাত্রলীগের পদধারী নেতাসহ
পাঁচ শিবিরকর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার সন্ধ্যায় সাড়াশি অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
পুলিশের দাবি, তারা মাসুদুর রহমানের বাসায় গোপন বৈঠকে নাশকতার পরিকল্পনা করছিল। এ সময় তাদের কাছ থেকে ল্যাপটপ, মোবাইলসহ সাংগঠনিক কার্যক্রম পরিচালনার বই, ব্যানার, পোস্টার ও লিফলেট উদ্ধার হয়েছে বলে জানানো হয়। এদিকে শিবির সন্দেহে আটক এই পাঁচজনের মধ্যে একজন মেহেদী হাসান বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগের পদধারী নেতা। সে কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং বিভাগ ছাত্রলীগের যুগ্ন সাধারণ সম্পাদক।
বিষয়টি বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সভাপতি তুষার কিবরিয়া মুঠোফোনে নিশ্চিত করে বলেন, মেহেদী হাসান ছাত্রলীগের পদধারী নেতা। সে নিয়মিত ছাত্রলীগের কর্মসূচিতে অংশগ্রহণ করে থাকে বলেও জানান তিনি। কিছুদিন আগে তার বাবা এবং মা মারা যাবার পর টিউশনির কারনে মেহেদী নগরীর দেওডোবার একটি মেসে থাকতেন বলে জানান তিনি।-dbc
বার্তাবাজার/কে.জে.পি