আমিরাতে কুড়িয়ে পাওয়া অর্থ ফেরত দিয়ে সম্মাননা পেল বাঙালি যুবক

সংযুক্ত আরব আমিরাতের রাজধানী আবুধাবির রাস্তায় ৩০ হাজার দেরহাম অর্থাৎ প্রায় ৭ লাখ টাকা টাকা কুড়িয়ে পেয়ে ফেরত দিয়েছেন এক বাংলাদেশি যুবক। যার পুরস্কার স্বরুপ সম্মাননা লাভ করেছেন দিলিপ ভাওয়াল নামে ওই যুবক।

গত ১৩ জানুয়ারি তিনি কুড়িয়ে পাওয়া এ অর্থ ফেরত তিনি। এ উপলক্ষে ১৪ জানুয়ারি দেশটির সৎ চাকরিজীবীর অ্যাডভাইজার ইউসুফ আল আব্রি তার হাতে সততার স্মারক তুলে দেন। যা আবুধাবি পুলিশ ডিপার্টমেন্টের নিজস্ব ম্যাগাজিনে প্রকাশ করা হয়।

গর্বিত প্রবাসী বাংলাদেশি দিলিপ ভাওয়াল (৩০) আবুধাবিতে একটি প্রতিষ্ঠানে কর্মরত রয়েছেন। দেশের বাড়ি ফরিদপুর জেলার চাঁদপুর ইউনিয়নের চত্তর সেন পাড়ায়।

বার্তা বাজার / ডব্লিও.এস

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর